Header Ads

Header ADS

বিলুপ্ত পাখি: নীলকন্ঠি ময়ূর

  অনিন্দ্যসুন্দর এই পাখি একসময় উত্তরবঙ্গ আর ভাওয়াল মধুপুরের গড়ে দেখা যেত।

 কিন্তু নির্বিচারে শিকারের ফলে অনেকটা অজান্তেই হারিয়ে গেছে এরা বাংলাদেশের প্রকৃতি থেকে। 


বহুদিন পর্যন্ত গবেষকদের ধারণা ছিল, ঢাকার ভাওয়ালের জঙ্গলে এখনো কিছু   নীলকন্ঠি ময়ূর টিকে থাকতে পারে। 



কিন্তু পরে খোঁজখবর করে দেখা যায়, ১৯৮০-এর দিকেই এরা বিলুপ্ত হয়ে গেছে।   নীলকন্ঠি ময়ূরের আরেক জ্ঞাতি সবুজ ময়ূর বা বর্মী ময়ূর ১৯৪০-এর দশক পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ অরণ্যে টিকে ছিল, কিন্তু এরাও পরে বিলুপ্ত হয়ে যায়। সম্প্রতি  সরকার ভারত থেকে আমদানীকৃত  নীলকন্ঠি ময়ূর মধুপুরের শালবনে অবমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে।

No comments

Theme images by graphixel. Powered by Blogger.